বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছোট ভাইয়ের বসতঘরের মাঝখানে দেয়াল তুললেন বড় ভাই

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:২০ পিএম
ফরিদগঞ্জে ছোট ভাইয়ের বসতঘরের মাঝখানে দেয়াল তুললেন বড় ভাই

ফরিদগঞ্জে জোর পূর্বক এভাবেই প্রবাসী ঘরের সামনে ও ভিতরে দেয়াল নির্মাণ।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জমি নিয়ে চলমান বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল নিয়ে যাওয়ার পর ঘরের মাঝ বরাবর দেয়াল তোলার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে জমি ও ঘরসংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি বড় ভাই সৌদি আরব প্রবাসী মো. হাবিবুর রহমান হঠাৎ ছোট ভাই আমেরিকা প্রবাসী আঃ রহমান ফরহাদ এর ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে কিছু মালামাল বের করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর ঘরের সিসি ক্যামেরা ভেঙে ফেলে দেন।
এরপরই তিনি শ্রমিক নিয়ে এসে বসতঘরের মাঝখানে ইটের দেয়াল তুলে ঘরকে দুই ভাগে ভাগ করে দেন। এতে ছোট ভাইয়ের পরিবার ব্যবহার করতে পারা অংশটি অর্ধেকে নেমে আসে এবং বড় ধরনের ভোগান্তির সৃষ্টি হয়।
ভুক্তভোগী ছোট ভাই এর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, আমি বাচ্চার পড়াশোনার জন্য বাসা ভাড়া নিয়ে চাঁদপুর থাকি। স্থানীয়রা আমাকে এবং আমার স্বামীকে বিষয়টি জানালে আমি বাড়িতে দেখি আমার ভাসুর (হাবিবুর রহমান) আমাদের ঘরের তালা ভেঙে পেলে মালামাল নিয়ে যাওয়া, সিসি ক্যামেরা ভেঙে পেলে এবং ঘরের মাঝখানে দেয়াল তুলে আমাকে ও আমার পরিবারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এ নিয়ে তাদের জিজ্ঞাসা আমাকে মারতে তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কাজটি হাবিবুর রহমানের মোটেও ঠিক হয়নি। যদি রহমানের তাছে জায়গা পায়, তাহলে আলোচনা করে শেষ করা যেত। তবে তিনি যা করছে এতে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফরিদগঞ্জ থানার এ.এস.আই মাসুদুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।