বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামায়াতের রাজনীতি ক্ষমতার নয় সেবার রাজনীতি : এডভোকেট শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম
জামায়াতের রাজনীতি ক্ষমতার নয় সেবার রাজনীতি : এডভোকেট শাহজাহান মিয়া

হাইমচর উপজেলার জনতা বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন চাঁদপুর- ৩ (সদর–হাইমচর) আসনে দাড়িপাল্লার প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দাঁড়িপাল্লার ভোট ও দোয়া চান। এ সময় স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

গণসংযোগকালে তিনি বলেন, চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লার পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুধু স্লোগান নয়, মানুষের মুখে-মুখে পরিবর্তনের স্পষ্ট প্রত্যাশা—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ জেগে উঠেছে, আর এই জাগরণ ঠেকানোর ক্ষমতা কারো নেই।

তিনি আরও বলেন, আমাদের রাজনীতি ক্ষমতার রাজনীতি নয়—সেবার রাজনীতি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা একটি নৈতিক, স্বচ্ছ ও কল্যাণমূলক সমাজ গঠনে কাজ করতে চাই। ব্যক্তিস্বার্থের রাজনীতি জনগণ আর মেনে নিতে চায় না।

Model Hospital

গণসংযোগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সাবেক সেক্রেটারি মাওলানা আলী আকবর, হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান, হাইমচর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাফিজ আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital