বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘দৈনিক চাঁদপুর সময়’-এর একযুগ পূর্তিতে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:০৬ পিএম
‘দৈনিক চাঁদপুর সময়’-এর একযুগ পূর্তিতে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

দৈনিক চাঁদপুর সময় এর একযুগ পূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা ও পৌর জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।

১৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় পত্রিকা কার্যালয়ে জেলা জামায়াতের সেক্রেটারী ও চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমস ও মতলবের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. শাহজাহান খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, অ্যাড. মামুন হোসেন মিয়াজী, শহর জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী সাইফুদ্দিন সালেহ ও ইলিয়াছ মৃধা।

এছাড়া দৈনিক চাঁদপুর সময় এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, প্রকাশক মো. এরশাদ খান, চাঁদপুর টাইমস এর সহকারী বার্তা সম্পাদক আব্দুস সালাম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital