বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আরবি ও ইংরেজি ভাষা ক্লাবের সমাপনী উৎসব

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম
কচুয়া নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আরবি ও ইংরেজি ভাষা ক্লাবের সমাপনী উৎসব

কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আরবি ও ইংরেজি ভাষা ক্লাবের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

‎কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আরবি ও ইংরেজি ভাষা ক্লাবের সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাদ্রাসার মিলনায়তনে ৮৫ জন শিক্ষার্থীদের ভাষার উপর অংশগ্রহণে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
‎

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম ফখরুদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নুর আহমদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান,হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, সহকারি অধ্যাপক নুরুজ্জামান, মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আ.ন.ম ইউসুফ, ইংরেজী প্রভাষক শাখাওয়াত হোসেন,আরবি শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎

Model Hospital

অন্যদিকে আরবি ও ইংরেজি ভাষা ক্লাবের শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষা শিক্ষার সুযোগ। শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষার ৪ টি দক্ষতা নিশ্চিত করণ। আরবি ও ইংরেজি ভাষায় বক্তৃতা, বিতর্ক এবং প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জন। আরবি ও ইংরেজি ভাষায় কথোপকথনে দক্ষতা বৃদ্ধি আন্তর্জাতিক মানসম্পন্ন আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা।

শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধি। ক্লাবের মাধ্যমে প্রতিযোগীতামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ। শিক্ষার্থীদের লিখন দক্ষতা বৃদ্ধির লক্ষে আরবী ও ইংরেজি ভাষায় দেয়ালিকা প্রকাশ। কোর্স শেষে ভালো ফলাফল অর্জনকারীদের সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য যে,ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসায় ‘আরবি ও ইংরেজি ভাষা ক্লাব’ একটি সহ-শিক্ষা কার্যক্রম। কিছু মাদ্রাসা তাদের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য এই ক্লাব চালু করেছে, যা শিক্ষার্থীদের আরবি ও ইংরেজিতে বিশেষভাবে দক্ষ করে তোলে এবং লেখা ও বলার ওপর জোর দেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital