বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা আ’লীগের উদ্যোগে নৌকা প্রতিকের বিজয়ী ৫ চেয়ারম্যানকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৪ পিএম
শাহরাস্তি উপজেলা আ’লীগের উদ্যোগে নৌকা প্রতিকের বিজয়ী ৫ চেয়ারম্যানকে সংবর্ধনা

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে বিজয়ী ৫ জন ইউনিয়ন চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন ও সংবর্ধনা জানানো হয়েছে।

২০ ফেব্রুয়ারী রবিবার দিনব্যাপী আওয়ামীলীগের নির্বাচিত চেয়ারম্যানদের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরন ও সংবর্ধনা জানান শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: কামরুজ্জামান মিন্টু।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, উপজেলা আওয়ামীলীগ সদস্য খিজির হায়দার, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, সাবেক ছাএনেতা এফ কাদের বাবু, সাবেক কেন্দ্রীয় ছাএলীগ সদস্য মাহবুবুল আলম চৌধুরী তাঁরা প্রমুখ। সংবর্ধিত আওয়ামীলীগ মনোনীত ৫ ইউনিয়ন চেয়ারম্যানরা হলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উওর ইউনিয়ন চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মজুমদার, রায়শ্রী উওর ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান ডা: আবদুর রাজ্জাক, মেহার দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মো: রুহুল আমিন ও সূচীপাড়া দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মো: মাহতাব উদ্দিন আহম্মেদ হেলাল।

আওয়ামীলীগের নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য মো: কামরুজ্জামান মিন্টু বলেন, আপনাদের অবিস্বরনীয় বিজয়ে বাংলাদেশ আওয়ামীলীগ শাহরাস্তি উপজেলা শাখা আনন্দিত ও গর্বিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন জননেএী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে জনগনের কল্যানে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে কাজ করবেন।

Model Hospital

বাংলাদেশ আওয়ামীলীগের সন্মান ও মর্যাদা রক্ষায় একজন আর্দশিক জনপ্রতিনিধি হিসেবে সমাজের অসহায়, নিপীড়িত, নির্যাতিত ,সুবিধা বঞ্চিত , সকল মানুষকে সমান সুযোগ ও সেবা প্রদানে কাজ করবেন সে প্রত্যাশা করছি। সভায় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital