বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কোরআনের পাখিদের দোয়ায় চাঁদপুরে কাচ্চি ডাইন উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম
কোরআনের পাখিদের দোয়ায় চাঁদপুরে কাচ্চি ডাইন উদ্বোধন
চাঁদপুরে উদ্বোধন হলো প্রথমবারের মতো কাচ্চি ডাইন এর শাখা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর)’ কালিবাড়ি মোড়, পৌর নিউ মার্কেট (এবি ব্যাংক ৩য় তলায়)” একঝাঁক কোরআনের পাখিদের দোয়ার মাধ্যমে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক শরিফ চৌধুরী, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক ফরিদুল ইসলাম উকিল, চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জামাল হোসেন, কাচ্চি ডাইনের জি এম সোহেল হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ইমন, চাঁদপুরের পরিচালক মোহাম্মদ ইয়ামিন, আবু সুফিয়ান, হাসানুজ্জামান, নজরুল ইসলাম, নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইসতিয়াক খান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার শেখ মহসিন, সাধারণ সম্পাদক আশিক খানসহ সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রথম দিনেই বাজিমাত কাচ্চি ডাইনের। লোকে লোকারণ্য হয়ে উঠে পৌর টাউন হল নিউ মার্কেট এলাকা। শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুপুরের খাবার খেতে ভীড় করেন কাচ্চি ডাইনে। খাবার খেয়ে সবাইকে তৃপ্তির ঢেকুর তুলতে দেখা যায়। চাঁদপুরবাসী এখন ঢাকার কাচ্চি ডাইনের স্বাদ পাবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্পেশাল র‌্যাফেল ড্র অফার, ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ৫”শ টাকা বা তার বেশি টাকার খাবার নিলেই পাবেন একটি টোকেন এবং ৩১ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে জমকালো র‌্যাফেল ড্র। লটারির পুরস্কার হিসেবে থাকছে ১ম বিজয়ী: মোটরসাইকেল, ২য় বিজয়ী ফ্রিজ, ৩য় বিজয়ী টিভি, ৪র্থ বিজয়ী স্মার্ট ফোন, ৫ম বিজয়ী চার্জার ফ্যান।
চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চ এর পরিচালক মোহাম্মদ ইয়ামিন বলেন, ‘চাদপুরবাসীকে অথেনটিক বাসমতী কাচ্চি স্বাদ দিতেই ঢাকা কাচ্চি ডাইনের যাত্রা শুরু। ঐতিহ্য ও ব্যক্তিত্ব ধরে রাখতে কাচ্চি ডাইন সর্বাত্মক চেষ্টা করবে। কখনোই আমরা কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করবো না।’
তিনি আরও বলেন, আমাদের রেস্তোরাঁয় বাসমতি কাচ্চি, কাচ্চি খাদক, প্লেইন পোলাও, মুরগির রোস্ট, খাসি-গরুর রেজালা, কাবাব, মাটন চুইঝাল, বাদাম শরবত, বোরহানি, ফিরনি, চাটনি, জর্দা ও কোমল পানীয় পাওয়া যাবে।
চাঁদপুরে কাচ্চি ডাইনের শুভ উদ্বোধন উপলক্ষে ডাইনিং এ কাচ্চিতে ৩০% ডিসকাউন্ট সুবিধা রাখা হয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে চলে আসুন এবং উপভোগ করুন অথেনটিক কাচ্চির অনন্য স্বাদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।