বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাদ জুমা দোয়ার মাধ্যমে নিজ গাছতলা এলাকায় গণসংযোগ

রাসুলের আদর্শে জীবন গঠন করতে পারলেই মানবজাতির মুক্তি আসবে-আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম
রাসুলের আদর্শে জীবন গঠন করতে পারলেই মানবজাতির মুক্তি আসবে-আহসান উল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী, বিশিষ্ট সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ তাঁর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বাদ জুমা তিনি চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা (দিঘির পাড়) এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেন। গণসংযোগের আগে তিনি এ এলাকার আল-মুজাদ্দেদী জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়ায় অংশ নেন। এলাকার ধর্মপ্রাণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সুন্নী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি ব্যাপক উৎসাহে পরিণত হয়। এএইচএম আহসান উল্লাহ ভোটারদের হাতে হাতে মোমবাতি মার্কার সমর্থনে লিফলেট তুলে দেন এবং দলীয় আদর্শের মূল বার্তা তুলে ধরেন।

প্রার্থী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শে জীবন গঠন করতে পারলেই মানবজাতির মুক্তি আসবে। সমাজে শান্তি-শৃঙ্খলা এবং রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হবে একমাত্র আল্লাহর বিধান এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে। তিনি বলেন, এ দেশে ইসলাম এসেছে সুফি-দরবেশ, পীর-ওলীগণের মাধ্যমে।

তাই তাঁদের অসামান্য অবদানকে অস্বীকার করে, তাঁদের স্মৃতি বিজড়িত পবিত্র স্থানগুলোকে অবমাননা, অপমান বা ভাংচুর করা কখনও ইসলামসম্মত তো নয়ই, এমনকি কোনো সভ্য সমাজেরও কাজ হতে পারে না। তাই দেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং আউলিয়া কেরামের ঐতিহ্য ও সুন্নী জনতাকে ঐক্যবদ্ধ করতে সুফিবাদী সরকারের বিকল্প নেই। এ লক্ষ্যে তিনি সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শবাহী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কায় ভোট প্রার্থনা করেন।

Model Hospital

এদিনের কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের স্থানীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital