বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম
চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের একাংশ।

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর কর্মী ও সমর্থকরা।

শুক্রবার (২১ নভেম্বর-২০২৫) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপি ঘোষিত প্রাথমিক প্রার্থী ড. জালাল উদ্দিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের আশ্বিনপুর মোড় এলাকায় গিয়ে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় ঢাকামুখী ও চাঁদপুরমুখী যানবাহন চলাচল প্রায় তিন ঘন্টা বন্ধ ছিল। পরে সন্ধ্যা ৬ টার পর অবরোধ তুলে নেয় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান প্রধান, বিএনপি নেতা জসিম উদ্দিন প্রধান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ছৈয়াল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান,

 

Model Hospital

বিএনপি নেতা মিজানুর রহমান বৈদ্য, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজী, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম কামাল, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন, ৬নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাসেল, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল আরমান, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক জয়নুল আবেদীন শিশিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, এম.এ শুক্কুর পাটোয়ারী ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দল করতে গিয়ে তিনি অনেক হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। কিন্তু যাঁকে এই আসনে প্রার্থী করা হয়েছে, বিএনপির রাজনীতিতে তাঁর কোনো অবদান নেই। এ কারণে দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে কর্মসূচি পালন করেছে। মতলবের হাজার হাজার নেতা-কর্মী আজ রাজপথে দাঁড়িয়েছে। এই আসনের ঘোষিত মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৃণমূল থেকে উঠে আসা এম.এ শুক্কুর পাটোয়ারীকে মনোনয়ন দিতে হবে।

এসময় নেতাকর্মীরা অভিযোগ করেন, চাঁদপুর-২ আসনে সঠিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। যদি সঠিক মূল্যায়ন হতো, তাহলে দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা এম.এ শুক্কুর পাটোয়ারী মনোনয়ন পেতেন। আশা করছি, তৃণমূলের গণদাবি মূল্যায়ন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

 

সড়ক অবরোধ করে বিএনপির নেতারা দাবী তোলেন, অতিদ্রুত এই আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, এম এ শুক্কুর পাটোয়ারী তৃনমূল থেকে উঠে আসা, অসংখ্য হামলা মামলার শিকার, পরিচ্ছন্ন রাজনীতিবীদ। এই ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে এই আসনে বিএনপির পরাজয় হবে বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা।

সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।