বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৬ পিএম
মতলব দক্ষিণে ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর-২০২৫) বিকেলে ৬নং ওয়ার্ডের পশ্চিম খর্গপুর দিঘিরপাড় এলাকায় এ অফিস উদ্বোধন করা হয়।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব আবদুল মজিদ তালুকদার।
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মিঠু তালুকদার, সিংঙ্গাপুর প্রবাসী মঞ্জুর আহম্মেদ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান, সিনিয়র সহ-সভাপতি মামুন প্রধান, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম আনিস, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রধান প্রমুখ।
এসময় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মিয়াজী, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন, যুবদলনেতা তোফায়েল প্রধান, আজিজ বেপারী, ফারুক প্রধান, রায়হান প্রধান, মোঃ জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিল খান, ছাত্রদলনেতা ফয়সাল আহমেদ, সিয়াম সরকার, শাওন প্রধানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।