বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচরে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম
ছেংগারচরে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক
মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন বিশেষ করে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অন্তত দেড় হাজার নারী অংশগ্রহণ করেন। উঠান-বৈঠকে প্রধান অতিথি ছিলেন, বিএনপির মনোনয়নপ্রাপ্ত ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিনী ইঞ্জি. শাহানাজ শারমিন।
বৈঠকে নারীর সচেতনতা, সামাজিক মূল্যবোধ ও স্থানীয় উন্নয়নকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ড. মোহাম্মদ জালাল উদ্দিন। যে কারণে দলীয় কর্মসূচির ৩১ দফা বাস্তবায়নে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন তিনি।
পাশাপাশি দলটির তৃণমূল নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ, কৃষক, দিনমজুর, পেশাজীবীকে এক সুতোয় গাঁথার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে উঠান বৈঠক সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়ে এ পর্যন্ত দু’শতাধিক উঠান বৈঠক সফলভাবে সম্পন্ন করেছেন তিনি।
ইঞ্জি. শাহানাজ শারমিন বলেন, তারেক রহমানের নির্দেশনায় এরই মধ্যে কর্মসূচি সফল করতে উঠান বৈঠক, হাট-বাজারে পথসভা, প্রচারপত্র বিতরণ, প্রচার-প্রচারণা ও মিছিলসহ নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির দিকে আমরা অগ্রসর হচ্ছি। ধানের শীষের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করছি।
কাউন্সিলর নুরুন নাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডা. আনিসুল আউয়াল, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল সহ আরো অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital