বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে এম.আর প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম
মতলব দক্ষিণে এম.আর প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মতলব দক্ষিণে শাহপুর এম.আর প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর-২০২৫) সকাল ১০টায় একাডেমির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ তালুকদার।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মিঠু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মানিক তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নাসির উদ্দিন তালুকদার, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. শাকিল খাঁন প্রমুখ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, মতলব আদর্শ স্কুলের সিনিয়র শিক্ষক মো. কবির হোসেন মিয়াজী, শাহপুর এম.আর একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. নাসির উদ্দিন মোল্লা, পরিচালক মো. ওয়াদুদ প্রধান, মো. শফিকুল ইসলাম, শাহপুর-তাঁতথানা জামে মসজিদের সভাপতি মো. কামাল হোসেন বেপারীসহ একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন, শাহপুর এম.আর প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান পরিচালক মো. রাকিব হোসাইন। অনুষ্ঠান উপস্থাপনা করেন, শাহপুর এম.আর একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাবিলা আক্তার ও মীম আক্তার।

পরে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital