বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নিজ বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু 

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম
মতলব দক্ষিণে নিজ বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু 

চাঁদপুরের মতলব দক্ষিণে নিজ বসতঘরে আগুনে পুড়ে জেওরা খাতুন (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর-২০২৫) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নারায়ণপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জেওরা খাতুন গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রব চৌধুরীর স্ত্রী। মৃত জেওরা খাতুনের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গত প্রায় ১০ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে একটি টিনের দোচালা ঘরে অসুস্থ অবস্থায় জেওরা খাতুন একাই থাকতেন। তাঁর সন্তানরা বিয়ে ও কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন।

চৌধুরী বাড়ির বাসিন্দা উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছাত্তার বিএসসি বলেন, গতকাল রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাতের খাবার খেয়ে  ঘুমিয়ে পড়েন জেওরা খাতুন। রাত আনুমানিক ১২টার দিকে ওই ঘরে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই বৃদ্ধা চিৎকার করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেননি। একপর্যায়ে তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

Model Hospital

মৃত জেওরা খাতুনের বড় ছেলে মো. সোলাইমান বলেন, আগুনে পুড়ে আমার মা দুনিয়া থেকে এইভাবে চলে যাবে, তা কোনো দিন চিন্তাও করি নাই।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরে তআমাদের জানানো হয়, সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করেনি কেউ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital