বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মান্নান ,সেক্রেটারি মায়া’জ সাংগঠনিক, শামীম 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯:০১ পিএম
মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মান্নান ,সেক্রেটারি মায়া’জ সাংগঠনিক, শামীম 
মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের  ২০২৫-২৭ পুনাঙ্গ কমিটি ২৩ নভেম্বর রোববার বিকেলে মতলব উত্তর অনলাইন ও প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আব্দুল মান্নান এর সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে কমিটি ঘোষণা করেন মতলব উত্তর অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিকসময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান  হারুন।
নব গঠিত ১৭ সদস্য কমিটির সভাপতি আব্দুল মান্নান (নিউজ টুয়েন্টিফোর ডটকম)/ দৈনিক বাংলাদেশ সমাচার) সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান(সময়ের কণ্ঠস্বর/মতলব টুডে) সহ-সভাপতি মোহাম্মদ দৌলত হোসেন আবির (স্বদেশ টিভি) সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মায়া’জ ( টুডে টাইমস), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক (যায়যায়দিন),সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ শামীম মিয়াজী (দৈনিক ডেসটিনি /দৈনিক চাঁদপুর দিগন্ত) সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান (বাংলার অধিকার), প্রচার সম্পাদক মোঃ রাজিব সৈয়াল (প্রেস নিউজ টুয়েন্টিফোর ডটকম), দপ্তর সম্পাদক গাজী এমদাদুল মানিক (প্রিয় চাঁদপুর), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আফজাল খান (চাঁদপুর নিউজ টিভি), অর্থ বিষয়ক সম্পাদক তানজির আহমেদ তফাদার (সানি) (নাগরিক এক্সপ্রেস), তথ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আবু হানিফ মিলন (মতলব বার্তা)
কার্যকরী সদস্য:
আবুল মনসুর আব্দুল হালিম(প্রেস নিউজ টুয়েন্টি ফোর ডট কম), আশেক মাহমুদ সংগ্রাম(কালের কথা)ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম(প্রেস নিউজ টুয়েন্টি ফোর ডট কম), জাহিদ হাসান (বিশ্বাসী কন্ঠ) মোঃ মাহফুজ আলম (কৃষাণ মাঝি)

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।