বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শাহমাহমুদপুর ইউনিয়ন মৎসজীবী দলের কমিটি গঠন

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:৪৬ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়ন মৎসজীবী দলের কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলমগীর গাজীকে সভাপতি, মিজানুর রহমান খানকে সাধারণ সম্পাদক ও শরীফ হোসেন গাজীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত ইউনিয়ন মৎসজীবি দলের কর্মী সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন চাঁদপুর জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎসজীবি দলের সভাপতি মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, বিএনপি নেতা কামাল হাওলাদার, মুরাদ খান, চাঁদপুর জেলা মৎসজীবী দলের সহ সভাপতি সেলিম ঢালী, বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাআলম বাদল, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ খান, চাঁদপুর সদর উপজেলা মৎসজীবি দলের সভাপতি আব্দুল কাদের গাজী, সিনিয়র সহ সভাপতি ইউসুফ খান, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, চাঁদপুর পৌর মৎসজীবি দলের সাধারণ সম্পাদক হানিফ বকাউল, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মাঝি, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদল নেতা ইউসুফ মিজি, স্বেচ্ছাসেবক দল নেতা জুলহাস পাটোয়ারী, জাফর গাজী, মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ছাত্রদল নেতা আশেকে এলাহী, সজিব পাটওয়ারী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও মৎসজীবী দলের নব গঠিত কমিটির সদস্যবৃন্দ।
শাহমাহমুদপুর ইউনিয়ন মৎসজীবী দলের কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি রায়হান হোসেন জমাদার, সহ সভাপতি আব্দুল মান্নান, শাহ আলম, জাকির হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মিজি, সহ সাধারণ সম্পাদক কালু গাজী, মো. রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মো. খাজা, দপ্তর সম্পাদক নুরু গাজী, সহ দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক মো. মাসুদ, সহ প্রচার সম্পাদক উজ্জল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আলম পাটোয়ারী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবিদ বেপারী, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সহ কোষাধ্যক্ষ মো. রাসেল, পল্লী উন্নয়ন বিষয়ক সমবায় সম্পাদক হান্নান মিজি, শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের পাটোয়ারী, সহ শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক ইয়াছিন বেপারী, যোগাযোগ বিষয়ক সম্পাদক বিল্লাল খান, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আলমগীর গাজী, মৎস বিষয়ক সম্পাদক মিজান সওদাগর, সহ মৎস বিষয়ক সম্পাদক শ্রী খোকন চন্দ্র দাস, সম্মানিত সদস্য হারুন বেপারী, প্রাণ বল্লব দাস, শাহাজান সওদাগর ও আনচার আলী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital