বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:৫০ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগীদের স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) জেলা কমিটির পক্ষ থেকে একটি ইসিজি (ইলেক্ট্রোকার্ডিওগ্রাম) মেশিন প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তত্ত্বাবধায়কের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মেশিনটি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমানের হাতে তুলেদেন অতিথিসহ সংগঠনের জেলা শাখার নেতারা।

এনডিএফের জেলা সভাপতি অধ্যাপক ডা. সালেহ আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মহিবুর রহমান সাদাতের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ও এনডিএফ সদর হাসপাতাল শাখা সভাপতি ডা. আসিফ ইকবাল।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদর হাসপাতালের জুনিয়র কনাসলটেন্ট সার্জারি (আর.এস) ডা. ফেরদাউস, ড্যাব প্রতিনিধি ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহম্মদ কাজল, এনডিএফ জেলা কমিটির দপ্তর সম্পাদক ডা. হানিফুর রহমান বিপ্লব, অর্থ সম্পাদক ডা. মাহিদুর রহমান সাদ, এনডিএফ সদর হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. শাখাওয়াত হোসেনসহ কমিটির অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এনডিএফের নেতারা বক্তব্যে বলেন, তাদের সংগঠন সব সময় মানব সেবায় কাজ করে আসছে। সদর হাসপাতালে অনেক রোগী থাকে। প্রত্যেক ফ্লোরে একটি করে ইসিজি মেশিন প্রয়োজন হয়। চলমান সময়ে ইসিজি মেশিনের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় এই ইসিজি মেশিনটি রোগীদের সেবার জন্য প্রদান করা হয়েছে। ভবিষ্যতে রোগীদের যে কোন সংকটে এই সংগঠন পাশে থাকবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital