বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি রেদওয়ান খাঁন বোরহানের শ্রদ্ধাঞ্জলি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ২:৫৩ পিএম
মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি রেদওয়ান খাঁন বোরহানের শ্রদ্ধাঞ্জলি
মাসুদ হোসেন : অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নির্বাচনী এলাকার গরীব দুঃখী মানুষের বন্ধু ও জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব রেদওয়ান খাঁন বোরহান।
এ বিষয়ে রেদওয়ান খাঁন বোরহান বলেন, মহান একুশে ফেব্রুয়ারি-আমাদের জাতীয় জীবনের অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ দিন।
শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষার জন্য যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যার পথ বেয়েই ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাধ্যমে বাঙ্গালী জাতি পেয়েছিল বাংলাদেশ নামক একটি ভূ-খন্ড।
একই সঙ্গে আমরা সকলে মিলে যেন একটি সুন্দর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা রইলো। মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সাথে আজকের এইদিনে বাংলার দামাল ছেলেরা রক্তচোষা পাকিস্তানী স্বৈর শাসকদের বাঁধা উপেক্ষা করে মাতৃভাষার অধিকার আদায়ের জন্য নির্ভয়ে জীবন উৎসর্গ করেছে।
আমি সেই সকল ভাষা সৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital