বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ আসনে ধানের শীষের শক্তি প্রদর্শন, হাজারো মানুষের ঢল

চক্রান্ত বাদ দিয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করুন : ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম
চক্রান্ত বাদ দিয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করুন : ড. জালাল উদ্দিন

মতলব সেতুর টোল প্লাজা এলাকায় ধানের শীষের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন জালাল উদ্দিন।

বিভিন্ন যাচাই-বাছাই ও মতলববাসীর মতামত যাচাই শেষে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মতলব সেতুর টোল প্লাজা এলাকায় ধানের শীষের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ড. জালাল উদ্দিন বলেন, অনেক যাচাই-বাছাই, মতলবের মানুষের মনের কথা শোনার পরই আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। যারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন, তাদের প্রতি আহ্বান চক্রান্ত বাদ দিয়ে আসুন একত্রিত হই। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করি।
তিনি আরও বলেন, আমি ধর্মকে লালন করি, পালন করি; কিন্তু ধর্ম নিয়ে কখনো ব্যবসা করি না।
বিকেল থেকে শুরু হওয়া ব্যাপক গণসংযোগ ও পথসভায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে মতলব সেতুর টোল প্লাজা এলাকায়। শোভাযাত্রার পুরো পথজুড়ে ঢাক–ঢোল, ব্যানার ফেস্টুন, শ্লোগান আর বিভিন্ন রঙের পোস্টারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজারো নেতাকর্মী, যুবক-যুবতী ও স্থানীয় ভোটারদের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।
গণসংযোগের বিভিন্ন স্থানে উৎসাহী মানুষ ফুল দিয়ে ড. জালাল উদ্দিনকে বরণ করে নেন। স্থানীয় দোকানপাট, ঘরবাড়ির সামনে দাঁড়িয়ে সাধারণ ভোটাররাও তাকে স্বাগত জানান। শিশু, তরুণ, প্রবীণ—সব বয়সী মানুষের অংশগ্রহণে এলাকা পরিণত হয় মানবস্রোতে।
গণসংযোগ ও পথসভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। পুরো কর্মসূচি জুড়ে নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি বজায় রাখেন।
নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে পুরো পথসভা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয় রাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক শ্রেণির মানুষের উপস্থিতি প্রমাণ করে, ড. জালাল উদ্দিন এখন চাঁদপুর-২ আসনে বিএনপির শক্তিশালী জনপ্রিয় প্রার্থী হিসেবে মাঠে নামছেন।
এসময় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলার বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital