বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর- ৩ নির্বাচনী আসনের ঢাকাস্থ নেতৃবৃন্দে নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:৫৬ পিএম
চাঁদপুর- ৩ নির্বাচনী আসনের ঢাকাস্থ নেতৃবৃন্দে নিয়ে মতবিনিময় সভা

ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা ফোরাম এর চাঁদপুর- ৩ নিবাচনী আসনের ইসলামী আন্দোলনের ভাইদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর-হাইমর আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী এড. মো: শাহজাহান মিয়া।

ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা ফোরাম এর উদ্যোগে চাঁদপুর- ৩ নিবাচনী আসনের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকাস্থ হোটেল পেন্টাগন মতিঝিল ঢাকায় আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর- ৩ (সদর-হাইমর) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া।

চাঁদপুর সদর উপজেলা ফোরাম ঢাকাস্থ আহবায়ক এস এ এম মিজানুর রহমান এর সভাপতিত্বে ও আবদুলাহ আল মামুন এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মাও: আফসার উদ্দিন মিয়াজি, হাইমচর উপজেলা সেক্রেটারি  জসিম উদ্দিন।

আরো ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital