বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

'নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে রেলের চাকা ঘুরতে দেয়া হবে না'

নবম পে-স্কেলের দাবীতে চাঁদপুরে রেলওয়ে কর্মচারীদলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম
নবম পে-স্কেলের দাবীতে চাঁদপুরে রেলওয়ে কর্মচারীদলের মানববন্ধন

নবম পে-স্কেলের দাবীতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীরা। ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের আয়োজনে চাঁদপুর বড়স্টেশন ফ্লাটফর্মে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন।

সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাবিবুল্লাহ খানের পরিচারনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মারুফ হোসেন, কেন্দ্রীয় সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সহ-সভাপতি সরকার গোলাম মোস্তফা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামাল শেখ।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের এইসব ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে। তাই বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করছি, যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেয়া হয়। অন্যথায় আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সরকার আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে, কঠোর কর্মসূচি নেয়া হবে। প্রয়োজনে পে-স্কেল বাস্তবায়ন না হলে রেলের চাকা ঘুরতে দেয়া হবে না।

Model Hospital

বক্তরা বলেন, ঘ২০২০ সালে রেলওয়েকে মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পর থেকেই এই বৈষম্যের সূচনা হয়েছে। পরিষ্কার কথা আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। বর্তমান অবস্থায় রেলওয়ে কর্মচারীরা চরম দুঃখ-কষ্টে দিন পার করছেন। আজ রেলের কর্মচারীরা চরম অবহেলা ও বৈষম্যের শিকার।

বক্তরা আরো বলেন, আমরা মাননীয় অর্থ উপদেষ্টা ও কমিশনকে বলব, আপনারা কোনো ধরনের পায়তারা না করে আমাদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে ৯ম গ্রেড বাস্তবায়ন করুন। ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে রেলের চাকা বন্ধসহ সরকারী অফিস আদালত বন্ধ করবেন বলে হুশিয়ারি দেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে রেলওয়ে শ্রমিকদলসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রায় ৫ শতাধিক কর্মচারী অংশ গ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital