বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি মহড়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম
হাজীগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি মহড়া

চাঁদপুরের হাজীগঞ্জে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দিতে প্রস্তুতি জোরদার করছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি ও তাৎক্ষণিক করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং অনুসন্ধান উদ্ধার মহড়া।

কর্মসূচিতে অংশ নেন স্টেশনের কর্মকর্তা–কর্মচারী ও দুর্যোগ ব্যবস্থাপনায় কর্মরত স্বেচ্ছাসেবীরা। মহড়ায় ভূমিকম্পের সময় ব্যক্তিগত নিরাপত্তা, দ্রুত সাড়া, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, আহতদের প্রাথমিক চিকিৎসা এবং জরুরি সরঞ্জাম ব্যবহারের বাস্তব অনুশীলন করানো হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন। তিনি বলেন, “দুর্যোগের সময় আতঙ্ক নয়, প্রস্তুতি ও প্রশিক্ষণই জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত এই ধরনের মহড়া অত্যন্ত জরুরি।”

মহড়ায় হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন দলনেতা মো. ইয়াসিন আরাফাত, ভারপ্রাপ্ত উপ–প্রধান–২ ফাহমিদা ইমাম মিথিলা, প্রশাসন বিভাগের প্রধান আরফানূর জামান, আইসিটি বিভাগের প্রধান ইমন হাসান, ভারপ্রাপ্ত উপ–প্রধান নাঈম হাসান, তহবিল বিভাগের প্রধান রায়হানসহ অন্যান্য কর্মী ও স্বেচ্ছাসেবীরা।

Model Hospital

ফায়ার সার্ভিস জানায়, নিয়মিত এসব প্রশিক্ষণ দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে এবং স্বেচ্ছাসেবীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital