বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম
ইসলামাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ
চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের ধানের শীষ প্রতীকে মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে উত্তর ইসলামাবাদ পাটোয়ারী বাড়ি থেকে শুরু হয়ে চৌরাস্তা পর্যন্ত গণসংযোগ ও মিছিল করেন স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
এসময় ড. জালাল উদ্দিনের ধানের শীষ প্রতীকে স্লোগান তোলেন এবং ঘরে ঘরে জনে ধানের শীষের পক্ষে ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, যুবদল নেতা ও সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সজিব পাটোয়ারী, যুবদল নেতা ইলিয়াস হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন পাটোয়ারী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বাচ্চু প্রধান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন প্রধান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital