বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দলের শৃঙ্খলাভঙ্গ করে উপজেলা ও পৌর বিএনপির নাম ব্যবহার করছে, এম এ হান্নানের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম
ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মঞ্জিল হোসেন।

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার ঘটনাকে কেন্দ্র করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবন্দ।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন।
তিনি বলেন, উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আজকে যারা সংবাদ সংবাদ সম্মেলন করেছেন, তারা বিএনপির গঠনতন্ত্র লংঘন ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা উপজেলা ও পৌর বিএনপির কেউ না। অথচ তারা দিনের পর দিন তা ব্যবহার করে যাচ্ছেন। আমরা ইতিমধ্যেই চাঁদপুর জেলা বিএনপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে জানানো হয়েছে।
আর তারা সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ এম এ হান্নানকে নিয়ে যে তথ্য উপস্থাপন করেছে তা মিথ্যা ও বানোয়াট। মূলত গত ২১ নভেম্বর উপজেলা ও পৌর বিএনপির আহ্বানে আয়োজিত সভায় এম এ হান্নান বক্তব্য রাখতে গিয়ে ২০০৮ সাল থেকে অদ্যাবধি তার দলের প্রতি অবদান, দলের মনোনয়ন প্রাপ্তি সকল কিছু উল্লেখ করেন। সেখানে তিনি জনাব তারেক রহমানের নামে খারাপ কোন মন্তব্য করেন নি। অথচ একটি মহল এটিকে পুজি করে ফরিদগঞ্জ বিএনপিকে দ্বিধাবিভক্ত ও ঐক্য বিনষ্টের চেষ্টা করছে।
এসময়ে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আমানাত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নজরুর ইসলাম নজু, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, পৌর মৎস্যজীবি দলের আহ্বায়ক ইউনুছ মিজি প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital