বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিগত তিনটি নির্বাচনে ভোট না দেয়ার বেদনা ঘুচাবো আমরা : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৪ পিএম
বিগত তিনটি নির্বাচনে ভোট না দেয়ার বেদনা ঘুচাবো আমরা : লায়ন হারুনুর রশিদ
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠোন বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বৃহত্তর ঐক্য ও নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। যেই নির্বাচনে আমরা সকলে মিলে বিগত তিনটি নির্বাচনে ভোট না দেয়ার বেদনা ঘুচাবো।
কারণ ফ্যাসিবাদি শক্তি আমাদের ধর্মবর্ণ নির্ভিশেষে সকলকে ভোট দিতে দেয়নি। আর সেই ভোটের জন্য এবং পতিত সরকারের দু:শাসন ও স্বৈরাচারী আচরণের জন্যই এদেশের মানুষ তাদের বিতাড়িত করেছিলো। আমাদের সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের পতিত সরকার শুধুই ব্যবহার করেছে। কিন্তু তাদের জন্য প্রকৃত ভাবে কোন কিছুই করেননি।
একমাত্র বিএনপি সরকারই যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি নিজে গত দুই যুগ ধরে ফরিদগঞ্জবাসী বিশেষ করে সনাতন ধর্মালম্বীদের পাশে ছিলাম। তাই তারাও আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিতে জেগে উঠেছে। আজকে সভা শুরুর পূর্বে মা-বোনদের সাথে কথা বলে বুঝতে পেরেছি, তারা ধানের শীষ প্রতিককে কতটা ভালোবাসে। আরেকটি কথা মনে রাখবেন, বিএনপি একটা, তার প্রতিক একটা ধানের শীষ। তাই কারো প্ররোচনায় বিভ্রান্ত হবে না। ধানের শীষের জোয়ারে সব ভেসে যাবে। কারণ এদেশের মানুষ দলের বাহিরে কখনো যায়নি ও যাবেও না।
উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক শাওন পাঠানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ খাঁন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী,সাবেক যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পেয়ার আহম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী,সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহবায়ক রুবেল হোসেন সর্দার, মহিলা দলের নেত্রী অ্যাড, রোকেয়া বেগম শেফালি, পৌর মহিলা নেত্রী পারুল বেগম, মহিলা নেত্রী শারমিন করিম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital