বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে স্বামী স্ত্রীর উপর হামলা: থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:০২ পিএম
কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে স্বামী স্ত্রীর উপর হামলা: থানায় অভিযোগ

‎কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বাখৈয়া গ্রামে পূর্বে শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ওই গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
‎

অভিযোগ সূত্রে বাদী আলাউদ্দিন বলেন, বাখৈয়া মিয়াজি বাড়ির আবুল হাসনাত ছেলে সাকিবুল হাসান গংদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে (২৫ শে নভেম্বর) মঙ্গলবার দুপুরে আমার বাড়ির সামনে বিবাদী সাকিবুল হাসান অহেতুক তর্ক-বিতর্ক শুরু করে।

তর্ক বিতর্কের এক পর্যায়ে আমি তাদেরকে বাঁধা দিলে বিবাদী সাকিব হোসেন,বোন সিফা আক্তার ও মা আমেনা বেগম উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। পুণরায় তাদেরকে বাধা দিলে আমাকে এলোপাতাড়ী মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করে এবং দুই চোখ সহ মাথার মধ্যে এলেপাতাড়ী আঘাত করে গুরুতর জখম করে।

আমার ডাক চিৎকারে আমার স্ত্রী ঘটনাস্থল এসে আমাকে উদ্ধার করতে আসলে বিবাদী তাকেও এলোপাতাড়ী মারধর করে তাহার শরীরের বিভিন্ন ছানে গুরুতর নীনামুলা জখম এবং তাহাকে হত্যার উদ্দেশ্যে গলায় চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করেন।

Model Hospital

বিবাদীরা আমাদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সুযোগ মত পাইলে খুন জখম করিয়া লাশ গুম করিবে মর্মে হুমকি প্রদর্শণ করেন । ওই সময় আমার স্ত্রীর গলায় থাকা ৮ আনি ওজনের একটি স্বর্নের চেইন এবং আমার শার্টের পকেটে থাকা নগদ ৩হাজার ১শত ২০টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিবাদীগনরা।

স্থানীয় লোকজন এসে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ভর্তি করান।

বিবাদী সাকিবুল হাসান গংদের বক্তব্য জানতে মোবাইলে ফোন করলে তাদের ব্যবহারিত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital