কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারী আটক
যৌথ বাহিনী ও পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারী।
চাঁদপুরের কচুয়ায় যৌথ বাহিনীর ও পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক ভাবে দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং কচুয়া থানার পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারীর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে উপজেলার পিপলকড়ার জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম সোহাগ (৩০) কে জগতপুর বাজার যাত্রী ছাউনী কাছ থেকে ও কড়ইয়া গ্রামের রমজান আলীর ছেলে আহসান হাবীব (২৫) কে কচুয়া বাইপাস সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারীকে কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





