বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন ৫‍‍শ’ রোগী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন ৫‍‍শ’ রোগী

চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংগঠনের প্রধান উপদেষ্টা সৌদি আরব প্রবাসী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক তাজুল ইসলাম গাজীর তত্ত্বাবধায়নে সংগঠনের প্রতিষ্ঠাতা সুপরিচিত শিক্ষাবিদ মরহুম তাজুল ইসলাম মাষ্টারের সুযোগ্য সন্তান প্রবাসী মোঃ হারুনুর রশিদ হাওলাদারের সার্বিক ব্যবস্থাপনা ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি ইউনিয়নের আকসা গাজী বাড়ি হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

অরাজনৈতিক সামাজিক সংগঠন চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী সংগঠনের প্রধান উপদেষ্টা সৌদি আরব প্রবাসী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক তাজুল ইসলাম গাজীর তত্ত্বাবধায়নে সংগঠনের প্রতিষ্ঠাতা সুপরিচিত শিক্ষাবিদ মরহুম তাজুল ইসলাম মাষ্টারের সুযোগ্য সন্তান প্রবাসী
মোঃ হারুনুর রশিদ হাওলাদারের সার্বিক ব্যবস্থাপনা ফরিদগঞ্জের ৬ নং গুপ্টি ইউনিয়নের
আকসা গাজী বাড়ি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্যাস্ট্রোলিভার, নিউরো মেডিসিন ও কার্ডিওলজি ও বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওমর ফারুক, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ইয়াকুব ঢালী (রিফাত), এবং বারডেম হাসপাতালের মেডিসিন, শিশু ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ কাইফী আজমী জিদান স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীসহ প্রায় ৫’ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিলাস, শরীফ বেপারী, আব্দুল আজিজ মিরান মুন্সি, শরিফ খান, ইমরান হোসেন, মোঃ রিপন খান, ব্যাবসায়ী হাজী নুরুল ইসলাম, ইউনুস মিজি, মাসুদ পাটোয়ারী, গোলাম মাওলা।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের মুখপাত্র তাওহীদ হাওলাদার, সদস্য আইজান ইসলাম ফয়েজ, মোহাম্মদ ফরহাদ, রায়হান ঢালী, সালমান আহমেদ, হাবিব শেখ, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ রিফাত, আরিফ ঢালী প্রমুখ।

প্রসঙ্গ: চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনটি এর আগেও ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়া এরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে। সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতার মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital