বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের নতুন পুলিশ সুপার রবিউল হাসান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম
চাঁদপুরের নতুন পুলিশ সুপার রবিউল হাসান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলী করা হয়েছে।

গত ​বুধবার (২৬ নভেম্বর) জননিরাপত্তা বিভাগের জারি করা উপসচিব মোঃ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রবিউল হাসানসহ মোট ৬৪ জন কর্মকর্তাকে এই বদলির আদেশ দেওয়া হয়। এই বদলির আদেশ দেশের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল।

​বিসিএস ২৫তম ব্যাচের চৌকস কর্মকর্তা মোঃ রবিউল হাসান তাঁর কর্মজীবনে সৎ, নিষ্ঠাবান এবং বিচক্ষণ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সেবায় তাঁর দক্ষতা ও পেশাদারিত্ব সর্বজনবিদিত।

জানা যায়, ​গাজীপুর মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে তিনি তাঁর কর্মদক্ষতার ছাপ রেখেছেন এবং সকলের প্রিয়ভাজন হয়ে উঠেছেন। এই কর্মকর্তা তাঁর নতুন কর্মস্থল চাঁদপুর জেলায় একই সততা, নিষ্ঠা এবং বিচক্ষণতা নিয়ে কাজ করবেন। তাঁর আগমনে চাঁদপুরবাসী একটি নিরাপদ ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা পাবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital