বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ : স্বামীর ধানের শীষের পক্ষে গণসংযোগে সহধর্মিনী ইঞ্জি. শাহনাজ শারমিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এম
চাঁদপুর-২ : স্বামীর ধানের শীষের পক্ষে গণসংযোগে সহধর্মিনী ইঞ্জি. শাহনাজ শারমিন
চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী উইমেন ইঞ্জিনিয়ারস্ চ্যাপ্টার আইবি এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেছেন, দীর্ঘ ১০ বছর ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে।
সেই ভাঙ্গাচোরা দেশকে জনকল্যাণমুখী উন্নয়নশীল দেশ গঠনে বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। আজ বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের প্রচারণা শেষে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের চাহিদা অনুযায়ী বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনের আয়োজন করছেন। সে অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ এবার ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে। সেই ধারাবাহিকতায় চাঁদপুর-২ আসনে জনগণের প্রানের নেতা ড. জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম খান, ছেংগারচর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি সালামত প্রধান, পৌর যুবদল নেতা নুরনবী মোল্লা সহ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital