বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বাসী সাম্য-ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়ি পাল্লায় ভোট দেবে : এমপি প্রার্থী মাও: বিল্লাল হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
ফরিদগঞ্জ বাসী সাম্য-ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়ি পাল্লায় ভোট দেবে : এমপি প্রার্থী মাও: বিল্লাল হোসাইন

চাঁদপুর – ৪ ফরিদগঞ্জ এর ঢাকাস্থ বসবাসরত ফরিদগঞ্জবাসীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মতিঝিল দৈনিক বাংলা মোড়, এশিয়া বিজনেস সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজ করা হয়।

প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, জেলা আমীর ও চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনে জামায়াত মোনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও: বিল্লাল হোসেন মিয়াজী। ঢাকাস্থ ফোরামের সভাপতি মো: আবদুল কাদের এর সভাপতিত্বে ও পরিচালনা করেন সেক্রেটারী মো: জুবায়ের হোসেন।

 বিশেষ অতিথি বক্তব্য রাখেন আইফার সাবেক ডিজি ও ফরিদগঞ্জে কৃতিসন্তান জিয়াউল হক শামীম,  সাবেক পরিষদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক নেতা মো: সাইফুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী মো: হারুন আর-রশিদ,  আহছান ফারুকী, আহছান হাবীব, আনোয়ারুল করিম, মোতাসিম বিল্লাহ, ফরিদগন্জ উপজেলা আমীর মাও: ইউনুছ, ইমাম হোসেন প্রমূখ।

প্রধান অতিথি বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, আমি ফরিদগঞ্জে প্রায় ৪ লক্ষ ভোটারের কাছে আমি আমার টীমসহ পৌছতেছি। ফরিদগঞ্জের ঢাকায় অবস্থানরত ভাইদের পরামর্শ,  অংশ গ্রহণ, অনলাইন যোগাযোগ ও নিজ ভোট কেন্দ্রকে আদর্শ এলাকা রুপান্তর করার অনুরোধ করছি।  আপনারা এলাকায় যাবেন, জনমত গঠনে সহায়তা করার অনুরোধ করছি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital