বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম
চাঁদপুর পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ে কর্মরত সকল স্তরের কর্মকর্তা কর্মচারির দক্ষতা উন্নয়ন বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রবীর কুমার মজুমদার।

পল্লী সঞ্চয় ব্যাংকের জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মাদ শরীয়ত উল্লাহ সায়েমের উপস্থাপনায় ও সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ, প্রিন্সিপাল অফিসার  মঞ্জুরুর রহমান প্রিন্স, প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার রাজন চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান জুয়েল, কচুয়া শাখার শাখা ব্যবস্থাপক শিউলী আক্তার, হাজিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক  মোঃ ফারুক হোসেন, শাহারাস্তি শাখার শাখা ব্যবস্থাপক আবু বকর ছিদ্দিক, মতলব দক্ষিন উপজেলার শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেনসহ প্রতিটি শাখার জুনিয়র অফিসারবৃন্দ, কম্পিউটার অপারেটরগণ, ক্যাশ সহকারীগণ ও ফিল্ড অফিসারগন উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।