বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদ এমপি প্রার্থী এনায়েত হাসিবের মতবিনিময়

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম
কচুয়ায় সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদ এমপি প্রার্থী এনায়েত হাসিবের মতবিনিময়

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে  গণঅধিকার পরিষদের  এমপি পদ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এনায়েত হাসিব।

এ উপলক্ষে শনিবার বিকেলে কচুয়া পৌর ডাক বাংলোর সভাকক্ষে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।

কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হাসান স্বপনের পরিচালনায়  এসময় গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার এমপি পদপ্রার্থী ও গণধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো : এনায়েত হাসিব আমি কচুয়ার সন্তান। আমি আপনাদের ভাই বন্ধু। দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের সভাপতি  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর হোসন নুরু’র ভাইয়ের সাথে রাজনীতি করে আসছি।

Model Hospital

 আপনরা সকলেই অবগত আছেন,  ভিপি নূর হোসেন নুরু’ ভাই বিগত সময়ে কতো নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। আমি তার দলের একজন কর্মী হিসেবে কচুয়ার মানুষের পাশে থাকতে চাই। কচুয়ার অবহেলিত মানুষের ভাগ্যে উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, আপনারা সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সর্বদা জাগ্রত থেকে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে লিখে যাবেন। আমি আপনাদের লেখনির মাধ্যমে সহযোগিতা চাই।

এসময় বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান, সিনিয়র সদস্য সচিব সামিউল প্রধান, যুগ্ম সদস্য সচিব ওমর সালমান, কচুয়া উপজেলা গণঅধিকার পরিষদ নেতা মো: মহিন হোসেন, উপজেলা যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মো : সাইদুল ইসলাম, যুবঅধিকার নেতা সালা উদ্দিন শি,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কচুয় উপজেলার সভাপতি মো : আবু সাইদ চৌধুরী,সহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি কচুয়া বাজারে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে ট্রাক মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।