বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বালিয়া জামায়াতের কার্যালয় উদ্বোধন করেন দাঁড়িপাল্লার প্রার্থী এড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম
বালিয়া জামায়াতের কার্যালয় উদ্বোধন করেন দাঁড়িপাল্লার প্রার্থী এড. শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অফিস উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সকালে ফরক্কাবাদ বাজারে কার্যালয় উদ্বোধন আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি চাঁদপুর-৩  (সদর- হাইমচর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট মো: শাহজাহান মিয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার এস. এ. এম মিজানুর রহমান খান,  এড. আবদুল কাদের খান।

ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মহিউদ্দিন তালুকদার, মোঃ মফিজ মোল্লা।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট  আলেমেদ্বীন জামায়াত ইসলামী ওলামা বিভাগ ৯ বালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ ফরিদ আহমেদ।

Model Hospital

সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন ৯ নং বালিয়া জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ ওবায়দুল্লাহ মিজি, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ শরীর খান, মোঃ কাউছার মাহমুদসহ  অফিস উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital