বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাধারণ জনগণের আশারস্থল বেগম খালেদা জিয়া : ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম
সাধারণ জনগণের আশারস্থল বেগম খালেদা জিয়া : ড. জালাল উদ্দিন
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে মতলব উত্তর উপজেলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার লুধুয়া গ্রামে ড. জালাল উদ্দিনের বাড়িতে এ দোয়ার আয়োজন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, ১৮ কোটি সাধারণ জনগণের আশারস্থল হলেন বেগম খালেদা জিয়া। তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। আর তিনি অসুস্থ থাকলে বাংলাদেশ কাঁদে। বেগম জিয়ার অসুস্থায় সারাদেশ আজ থমকে আছে। দেশের এই সময়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো দলীয় সকল কায্যক্রম আপাতত স্থগিত রেখে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন। মহান আল্লাহ যাতে আমাদের নেত্রীকে সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারীর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন সহ শত শত নেতাকর্মী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।