বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরবাসীর হৃদয় ছুঁয়ে গেলেন এসপি আব্দুর রকিব, বিদায় সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম
চাঁদপুরবাসীর হৃদয় ছুঁয়ে গেলেন এসপি আব্দুর রকিব, বিদায় সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বিদায় জানানো হলো পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমকে। পার্বত্য রাঙামাটিতে বদলি হওয়ায় শনিবার সকাল ১০টায় চাঁদপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির।

বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেয় জেলা পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর প্রায় এক বছর দুই মাসের দায়িত্বপালনে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও পুলিশি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর কর্মদক্ষতা, উদ্যোগ এবং মানবিক আচরণ স্থানীয় প্রশাসন, পুলিশ সদস্য ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে আব্দুর রকিব ছিলেন সৎ, মেধাবী, চৌকস ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ এক পেশাদার পুলিশ কর্মকর্তা। তাঁর নেতৃত্বে জেলার নানা গুরুত্বপূর্ণ অভিযান, সেবামূলক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছিল দৃশ্যমান। বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে সিক্ত হন তিনি। বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

Model Hospital

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, জেলার সব থানার ওসি, জেলা গোয়েন্দা শাখা, বিশেষ শাখা, কোর্ট পুলিশ, রিজার্ভ অফিসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।