বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের বিদায়ি ওসি’কে ছাত্র অধিকার পরিষদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:১০ পিএম
হাজীগঞ্জের বিদায়ি ওসি’কে ছাত্র অধিকার পরিষদের সংবর্ধনা

চাঁদপুরের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক-এর পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ থানায় সংবর্ধনা অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ বিদায়ী ওসি’কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।

সংবর্ধনা ক্রেস্ট হাতে তুলে দেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিরব আহমেদ, এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ।

এসময় তারা বিদায়ী ওসি মহিউদ্দিন ফারুকের আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, মানবিক আচরণ ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তার নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

Model Hospital

উল্লেখ্য, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ থেকে পদোন্নতি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)তে বদলী করা হয়।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক গত বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্তের) –এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital