হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে পত্রিকার বিলিকারক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সমিতির কার্যালয়ে এক বিনয়ী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত হয় সমিতির কার্যকরী কমিটির সভা। সভায় আজীবন সদস্য আয়ুব আলী এবং সমিতির দুই সদস্যকে প্রাথমিক সদস্য থেকে সাধারণ সদস্য হিসেবে উন্নীত করা হয়। পরে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ উন্নীতকরণের চিঠি হস্তান্তর করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার আরিফ। বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লিটন, কার্যকরী সহ-সভাপতি কাজী হারুন অর রশিদ ও সদস্য সহকারী অধ্যাপক এস এম চিশতি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন। তিনি পত্রিকার বিলিকারকদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং সমিতির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মেহেদী হাছান, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, জহিরুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক সুজন দাসসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। সমিতির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।





