বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টিম কমরেডের ‘অপরাজিতা’ কর্মসূচিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উন্মোচন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:০১ পিএম
টিম কমরেডের ‘অপরাজিতা’ কর্মসূচিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উন্মোচন

টিম কমরেডের ‘অপরাজিতা’ কর্মসূচিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উন্মোচন করছেন অতিথিবৃন্দ।

“হবে নাকো ভয়, প্রতিরোধেই জয়” এই স্লোগানকে ধারণ করে টিম কমরেডের যুব সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হলো নারী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ‘অপরাজিতা’।
গত ২৯ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় আয়োজিত কর্মসূচিতে উন্মোচন করা হয় স্যানিটারি ন্যাপকিন স্মার্টওয়ে ‘মমতা ৩.০’-এর ভেন্ডিং মেশিন, যা চাঁদপুরে প্রথমবারের মতো এমন উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকরামুল সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অ্যাড. শাহজাহান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোশারফ হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, “সবাই মিলে নারী উন্নয়ন সংস্থা” এবং সবাই মিলে নারী উদ্যোগক্তা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা তানিয়া ইসলাম, টিম কমরেড
উপদেষ্টা অ্যাডভোকেট জাবির আল মাহমুদ,।
এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন, টিম কমরেড প্রতিষ্ঠাতা তাহমিদুন কাইফ।
টিম কমরেডের সভাপতি আদনান আসিফ,সহ-সভাপতি মুসফিকা আক্তার ঝুমুর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মেহেদি, নারী সাধারণ সম্পাদক তাসনুবা তাবাসসুম ঝুমুসহ আরো অনেকে।
অনুষ্ঠানে টিম কমরেডের তৈরি ভেন্ডিং মেশিন সবার দৃষ্টি আকর্ষণ করে। বক্তারা জানান, যখন দেশের একটি অংশের তরুণ সমাজ মাদকাসক্তি ও অপরাধে জড়িয়ে পড়ছে, তখন টিম কমরেডের সদস্যরা মানবিক, উদ্ভাবনী ও সমাজকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। যা সত্যিই অনুকরণীয়।
অতিথিরা বলেন, ৩৭ বছরের অভিজ্ঞতার মধ্যে টিম কমরেডের মতো সৃজনশীল চিন্তাধারায় পরিচালিত প্রকল্প তারা খুব কম দেখেছেন। চাঁদপুরে ভেন্ডিং মেশিন উদ্যোগের পথিকৃৎ টিম কমরেড এর আগেও সফলভাবে সম্পন্ন হয়েছে ‘মমতা ১.০’ (২০২২) এবং ‘মমতা ২.০’ (২০২৩)।
তাদের বক্তব্য ও প্রতিশ্রুতি তরুণদের আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। টিম কমরেডের সদস্যরা জানান, চাঁদপুরকে একটি উন্নয়নশীল জেলায় রূপান্তরিত করতে তারা ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।