বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচিত হলে জেলেরা হয়রানি ছাড়া নিরাপদে নদীতে মাছ ধরতে পারবে : জামায়াত এমপি প্রার্থী শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম
নির্বাচিত হলে জেলেরা হয়রানি ছাড়া নিরাপদে নদীতে মাছ ধরতে পারবে : জামায়াত এমপি প্রার্থী শাহজাহান মিয়া

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, নামাজ যেমন ফরজ, দ্বীন কায়েম করা তেমনি ফরজ। স্বাধীনতার ৫৪ বছরে অনেক সরকার দায়িত্ব পালন করছে। কিন্তু কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারেনি। এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ। সবগুলো দলের ভোট বাক্স একটি। আপনারা অবশ্যই কোরআনের পক্ষে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড চিরাচরসহ ওই এলাকার ভাঙন কবলিত এলাকায় গণসংযোগকালে ভোটার ও জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এইদিন তিনি চরাঞ্চলের অধিকাংশ জেলে ও ক‌ষকদের সাথে কথা বলেন এবং সমস্যাগুলো খুবই গুরুত্ব দিয়ে শুনেন।

তিনি জেলে ভাইদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম মূল সমস্যা হচ্ছে জেলেদের কাছ চাঁদা দাবি ও হয়রানি। আপনাদের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হলে হয়রানি ছাড়া নিরাপদে নদীতে মাছ ধরতে পারবেন।

Model Hospital

এই নেতা উপস্থিত নারী-পুরুষসহ সকলের উদ্দেশ্যে বলেন, জামায়াত ইসলামী সরকার গঠনের দায়িত্ব পেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঘুষ ছাড়া সরকারি সকল সেবা পাবেন। সেবার জন্য আমার কাছে যেতে হবেনা।  ন্যায্য অধিকার ও সেবা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ইনশাআল্লাহ।

তিনি বলেন, ২০১৪ সালে আপনারা ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন । তখন আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠেনি। এবারও আপনাদের মূল্যবান ভোট দিলে কল্যাণ রাষ্ট্র গঠন হবে। সেই রাষ্ট্রে সব শ্রেণি পেশার লোকজনের অধিকার নিশ্চিত হবে।

এইদিন গণসংযোগে সাধারণ মানুষ দাঁড়িপাল্লাকে সমর্থন জানিয়ে অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াকে স্বাগত জানান এবং দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার অঙ্গীকার করেন।

এসময় সংসদ সদস্য প্রার্থীর সফরসঙ্গী ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির আফছার উদ্দিন মিয়াজি, চাঁদপুর পৌর ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর গোলাম মাওলা, ১২নম্বর  ওয়ার্ড জামায়াতের নেতা আমিন বেপারী, শিক্ষক নেতা হাসান আলী খান,১০ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা মারুফ পাটোয়ারি, সাইফুল ঢালী, ৮ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা আব্দুর রসিদ খান, মাসুদ, ১৩  নম্বর ও ১৪ নম্বর রাজরাজেস্বর ইউনিয়ন তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম, রাজরাজেস্বর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী প্রধানিয়া, সেক্রেটারি বাকী বিল্লাহ, অর্থ সম্পাদক আব্দুল করিম প্রধানীয়া, ইউনিয়নের জামায়াত নেতা আবু বকর সিদ্দিক, রুহুল আমিন, খোরশেদ আলম ঢালীসহ নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital