বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে পশ্চিম আশ্বিনপুর সপ্রাবিতে পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম
মতলবে পশ্চিম আশ্বিনপুর সপ্রাবিতে পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

মতলব দক্ষিণ উপজেলার ২১নং পশ্চিম আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর (তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাতরত শিক্ষক ও অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণ উপজেলার ২১নং পশ্চিম আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর (তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

১৪৩নং আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে এবং সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান বৈদ্যের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক কে.এম ফয়েজুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক কাউছার আলম, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুর রশিদ, আব্দুর রব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, পশ্চিম আশ্বিনপুর আল মদিনা জামে মসজিদের ইমাম সুফিয়ান আহমেদ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম, সুরাইয়া আক্তার, নাসরিন আক্তার, নয়ন সরকারসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital