বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উদ্বোধনের অপেক্ষায় কচুয়ায় নূর-ই-মদীনা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:২১ পিএম
উদ্বোধনের অপেক্ষায় কচুয়ায় নূর-ই-মদীনা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা

নবনির্মিত নূর ই মদিনা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার স্থান।

কচুয়া উপজেলার কোয়া এলাকায় দ্বীনি শিক্ষা ও মানবসেবার এক অনন্য প্রতিষ্ঠানের যাত্রা শুরু হতে যাচ্ছে। এখানে নবনির্মিত কোয়া নূর-ই-মদীনা জামে মসজিদ এবং হাজী আব্দুল মালেক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

ধর্মপ্রাণ মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের সুবিধা এবং এতিম ও অসহায় শিশুদের কোরআনে হাফেজ তৈরির লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এই মহতী উদ্যোগের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহাবুবর রহমান লিপন। তার একান্ত প্রচেষ্টা ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ দৃশ্যমান রূপ পেয়েছে।

মসজিদ ও মাদ্রাসা বাস্তবায়নে কোয়া হাজী বাড়ি ও আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিদের ভূমিকা ছিল প্রশংসনীয়। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মাঝে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

স্থানীয় মুসল্লি ও উপজেলা রোগী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ইমাম হাসান  বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোররা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে অসহায় ও এতিম শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।

Model Hospital

কোয়া নূর-ই-মদীনা জামে মসজিদ সভাপতি ফারুক হোসেন জানান, উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, কোরআন খতম ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হবে। এতে স্থানীয় ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital