বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খাদেরগাঁও ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম
খাদেরগাঁও ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদে মুনাজাতরত দলীয় নেতাকর্মী।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর-২০২৫) বাদ আছর চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর পরামর্শে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালীর সভাপতিত্বে এবং মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, বিএনপি নেতা সফিউল্লাহ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মোফাজ্জল হোসেন হাক্কানীসহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান প্রধান, অরুন জমাদার, মিজানুর রহমান বকাউল, বাবুল বকাউল, যুবদল নেতা কাজী সুমন, ফারুক হাওলাদার, সুমন প্রধান, শাহীন মিয়াজী, উপজেলা ছাত্রদলে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল-আমিন পাটোয়ারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, দক্ষিণ ঘিলাতলী বকাউল বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাহিদুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital