বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর টাইমসের ১২তম বর্ষে পদার্পণ উদযাপিত

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ পিএম
চাঁদপুর টাইমসের ১২তম বর্ষে পদার্পণ উদযাপিত

চাঁদপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ বছর পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার বাদ জোহর শহরের আব্দুল কাদের জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবদুল কাদের।

মোনাজাতপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

পরে চাঁদপুর শহরের কর্মরত চাঁদপুর টাইমস পরিবারের সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, সময়ের সাথে সাথে আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষের জীবন-মান অনেক সহজ হয়ে উঠেছে। মানুষ এখন সময়ের খবর সময়ের সাথে সাথে জানতে চায়। আধুনিক প্রযুক্তির স্মার্টফোন এই চাওয়াকে আরো সহজ করে দিয়েছে। ফলে অনলাইন নিউজ পোর্টাল এবং অন্যান্য গণমাধ্যমের অনলাইন ভার্সনের মাধ্যমে মানুষ তার হাতে থাকা স্মার্টফোনে যে কোন সংবাদ মুহূর্তেই পড়তে পারছে। পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যমের ফেসবুক পেজের মাধ্যমে এসব খবরের ভিডিওচিত্র দেখার সুযোগ পাচ্ছে।

তিনি আরো বলেন, চাঁদপুরসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা এই জেলার সংবাদ পাঠকদের কথা চিন্তা করে ২০১৪ সালের ১ ডিসেম্বর চাঁদপুর টাইমস এর যাত্রা শুরু হয়। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইতোমধ্যেই পাঠক সমাজের আস্থা অর্জনে চাঁদপুর টাইমস তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।‌ পাঠকদের এই আস্থা ও ভালোবাসা ধরে রাখতে চাঁদপুর টাইমস পরিবারের সকলের প্রতি আরো দায়িত্বশীল হবার অনুরোধ জানান তিনি।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর সময়-এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, চাঁদপুর টাইমসের সহ-সম্পাদক আব্দুল গণি, বার্তা সম্পাদক আশিক বিন রহিম,সহকারী সম্পাদক আব্দুস সালাম দেওয়ান, সিনিয়র করেসপন্ডেট মাজহারুল ইসলাম অনিক, বিশেষ প্রতিবেদক কবির হোসেন মিজি, সাইদ হোসেন অপু চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য: ২০১৪ সালের ১ ডিসেম্বর চাঁদপুর শহরের কুমিল্লা রোডের উত্তর পাশে ‘ ফিরোজা-হাফেজ শান্তি নিকেতন’ ভবনের চাঁদপুর টাইমস এর যাত্রা শুরু হয়। তৎকালীন চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো.ইসমাইল হোসেন আনুষ্ঠানিক অবহিতকরণ পত্রের মাধ্যমে টাইমসের যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘নিউয়র্ক টাইমস’ এর নামের সাথে মিল রেখে অনলাইন পোর্টাল ‘চাঁদপুর টাইমস’এর নামকরণ করা হয় এবং সংবাদের নেশায় মগ্ন একঝাঁক তরুণ সংবাদকর্মীর নিরন্তর প্রচেষ্টায় এটি আজ দায়িত্বশীলতার কাতারে এসে পৌঁছেছে।

টাইমস এর সার্বিক অর্থ হলো সময়। কথায় আছে “ সময় এবং শ্রোত কারো জন্য অপেক্ষা করে না ।” তাই এ সময়কে নিয়েই চাঁদপুর টাইমস এর শ্লোগান “গতকালের নয় আজকের খবর” তাদের এ বক্তব্যকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে এবারের বক্তব্য “সময়ের সাথেই থাকা ’’।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।