বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাইমচরে কোরআন খতম ও দোয়া মাহফিল

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৩ পিএম
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাইমচরে কোরআন খতম ও দোয়া মাহফিল
 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় চাঁদপুরের হাইমচরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং তিনবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) এই কর্মসূচি পালিত হয়।
এদিন বিকেল ৩টায় কোরআনে হাফেজদের মাধ্যমে কোরআন খতম সম্পন্ন করা হয়। এরপর বাদ আছর হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মাহাদী হাসান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের কমিটির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দেশনেত্রীর রোগমুক্তি কামনায় গভীর শ্রদ্ধার সাথে দোয়া পাঠ করেন এবং তার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital