বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ পিএম
কচুয়ায় খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কচুয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

‎বিএনপির  চেয়ারপার্সন,সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির গনতন্ত্রের মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কচুয়া উপজেলার  কাদলা ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার সন্ধ্যায় ওই ইউনিয়নের কাপিলাবাড়ির  বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের  নেতাকর্মীদের আয়োজনে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এসকে মাসুম নিয়াজীর সঞ্চালনায়  দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন   উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কাদলা ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল জলিল, উপজেলা ছাত্রদল নেতা ও ঢাকা মহানগর পূর্ব খিলগাঁও থানার ছাত্রদলের উপ-প্রচার সম্পাদক মুক্তার, হুসাইন (সানজিদ)সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও বিএনপির সমর্থিত লোকজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

‎এ সময় নেতাকর্মীরা  বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন।

Model Hospital

‎নেতাকর্মীরা আরো বলেন,নেত্রী খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির বিষয় নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষাকারী প্রতিটি মানুষের আবেগের বিষয়। আমরা চাই আমাদের নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। দেশের সকলের কাছে আমাদের দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে আবারও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়ার শক্তি দেবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital