বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ পিএম
কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির

অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ উপলক্ষে কারুবাক প্রকাশন ঘোষিত গল্পগ্রন্থ বিভাগের পাণ্ডুলিপি পুরস্কার অর্জন করেছে লেখক এইচএম জাকিরের গল্পসংকলন ‘অলিখিত জবানবন্দি’। প্রকাশের আগেই স্বীকৃতি পাওয়ায় সাহিত্যজগতে বইটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি বইটির নান্দনিক প্রচ্ছদও উন্মোচন করা হয়েছে। প্রচ্ছদে ফুটে উঠেছে মানুষের অন্তর্লোক ও মুখোশের ভেতরকার অদৃশ্য টানাপোড়েন—বিমূর্ত রেখা, রঙের গভীরতা ও মুখোমুখি দুটি ছায়া-আকৃতি মিলেমিশে তৈরি করেছে এক মনস্তাত্ত্বিক শিল্পভাষা।

‘অলিখিত জবানবন্দি’ মননশীল গল্পসমূহের এমন একটি সংকলন, যেখানে মানবমনের লুকোনো স্তর, সম্পর্কের গোপন ভাষা, নীরবতার ইতিহাস এবং ব্যক্তিজীবনের অপ্রকাশিত স্মৃতি নতুন আঙ্গিকে উঠে এসেছে। প্রতিটি গল্প যেন একেকটি নথি—যা লেখা হয়নি, তবু পাঠকের মনে স্পষ্ট হয়ে ওঠে।

চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে জন্ম নেওয়া এইচএম জাকির বহু বছর ধরে গল্প, নিবন্ধ, সৃজনশীল লেখা ও মানবিক গবেষণায় যুক্ত আছেন। শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, বিজ্ঞান চর্চা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়ন বিষয়ে তাঁর কার্যক্রম সুপরিচিত। সমাজসংলগ্ন অভিজ্ঞতা তাঁর গল্পে গভীরতা ও বাস্তবতার রেশ এনে দিয়েছে।

Model Hospital

পুরস্কার নিয়ে প্রতিক্রিয়ায় কারুবাক প্রকাশনের সম্পাদকীয় বোর্ড জানায়, ‘অলিখিত জবানবন্দি’ গল্পসংকলনটি মানবজীবনের স্তরবিন্যাস, বেদনাবাহী ভাবনা ও আধুনিক বর্ণনাশৈলীর কারণে শ্রেষ্ঠ পাণ্ডুলিপি হিসেবে নির্বাচিত হয়েছে।

গল্পকারের ভাষা সচেতনতা ও বিষয়বস্তুর পরিধি বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপিটি সম্পাদনার চূড়ান্ত ধাপ শেষে শিগগিরই প্রকাশিত হবে। বইমেলায় বা এর আগেই পাঠকের হাতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital