চাঁদপুর শহরের মমিনপাড়া তা'লীমুল উম্মাহ মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির নবাগত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
চাঁদপুর শহরের মমিনপাড়ায় অবস্থিত তা’লীমুল উম্মাহ মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় শহরের তা’লীমুল উম্মাহ মাদরাসা মিলণায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোজ্জাম্মিল হোসাইন আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির নবাগত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক সোহেল রুশদী তার বলেন, অত্র মাদরাসার অধ্যক্ষের নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। অত্র মাদরাসার কোমলমতী ছাত্ররা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ থাকলে চলবে না,সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেও তারা নিজেদের যোগ্যতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবে। শিক্ষার্থীদের মনোযোগ, নৈতিকতা ও চরিত্র গঠনে মাদরাসার ভূমিকা অনেক। অত্র প্রতিষ্ঠানের প্রতি সবসময় আমার দৃষ্টি থাকবে। সমাজের বিত্তবানরা অত্র মাদরাসার সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। সকলে সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে চাঁদপুরে একজন মডেল মাদরাসা হিসেবে গড়ে উঠবে বলে আশা রাখি । আমি সবসময় এ মাদরাসার পাশে আছি, ভবিষতে থাকবো।সেই সাথে মাদরাসার উন্নয়নে সবধরনের সহযোগিতায় কাজ করব। সরকারের তরফ থেকে সহযোগিতা পেতে পারে তার চেস্টাও করবো।
তিনি আরো বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মনুষ্যত্ববোধ মানুষ তৈরি করা। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের প্রকৃত সম্পদ হয়ে উঠবে। আজকে যারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার কমিটির সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ সাইফুদ্দিন খান, হাজীগঞ্জ আল-রাজী ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক ও সমাজসেবক আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল,মাদরাসার অভিভাবক সদস্য মো. জসীম উদ্দিন।
আরো বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক (আরবি) মাওঃ নূরুল আফসার, সহকারী শিক্ষক হিফজ মাওঃ জামিল আহমেদ, সহকারী শিক্ষক হিফয, নাজেরা, হাফেজ আনাস মাদানী, সহকারী শিক্ষক গণিত মোহন হোসাইন, সহকারী শিক্ষক ইংরেজি তারিফ মাহমুদ, সাংস্কৃতিক শিক্ষক মাওঃ ওমর ফারুক, সমন্বয়ক মহিলা বিভাগ,আল কুরআন ও হাদীস ফাতেহা আক্তার, সহকারী শিক্ষক আরবি মাকসুদা আক্তার, সহকারী শিক্ষক, সমাজ,বাংলা, খাদিজা আক্তার কাজল, সহকারী শিক্ষক সাধারণ শামিমা আক্তারসহ অন্যান্যরা।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফেজ নাজমুল ইসলাম। পরে নাতে রাসুল পরিবেশন করেন মাদরাসার শিক্ষার্থীরা।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির নবাগত সভাপতি সাংবাদিক সোহেল রুশদী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়৷