বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাগাদী ঢালীরঘাট বাজার এলাকায় মোমবাতি মার্কার ব্যাপক গণসংযোগ

খোদাভিরু নেতৃত্ব ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না : মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম
খোদাভিরু নেতৃত্ব ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না : মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঢালীরঘাট বাজার এলাকায় গণসংযোগ করছেন মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেছেন, মানুষের অন্তর থেকে যখন খোদার ভয়, পরকালের ভয়, নিজের প্রতিটি কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহির ভয় চলে যায়, তখনই মানুষ অত্যাচারী হয়, জালিম হয়। আর তখনই সমাজে অশান্তি, অনাচার, দুরাচার এবং সকল ধরনের অন্যায় অবিচার বাড়তে থাকে।

এমন সমাজে মানুষ দুর্বিষহ জীবন কাটায়। আর এমন অশান্ত সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সমাজে যারা নেতৃত্ব দিবেন তাঁদের মাঝে খোদাভিরুতা থাকতে হবে। খোদাভিরু নেতৃত্বই পারে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে। তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঢালীরঘাট বাজার এলাকায় মোমবাতি মার্কার গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বাদ আছর থেকে মাগরিবের নামাজের আগপর্যন্ত তিনি ঢালীরঘাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন। তিনি বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে ক্রেতা-বিক্রেতা এবং পথচারীদের সাথে কুশল বিনিময় করেন, মোমবাতি মার্কায় ভোট চান। সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং সুফিবাদী সমাজ কায়েম করতে চাঁদপুর-৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের মার্কা মোমবাতি মার্কায় ভোট দিতে তিনি সকল শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানান।

গণসংযোগে তাঁর সাথে স্থানীয় জনগণ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অন্যতম নেতা মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, ফয়েজ উল্লাহ, শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান, চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলম মামুন, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাহবুব আলম নিশাত, ছাত্রসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।