বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির হেমন্তসন্ধ্যা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমির হেমন্তসন্ধ্যা

প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যায় চর্যাপদ একাডেমির সভাপতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে সদ্য প্রয়াত চাঁদপুর সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে কিন্ডারগার্টের অধ্যক্ষ মাহমুদা খানম, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির ও নাট্যজন অ্যাডভোকেট শ্যাম সুন্দর রায়।

আলোচনায় অংশ নেন একাডেমির নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, চাঁদপুর ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, কলেজ শিক্ষক মানসুরা বেগম আসমা, প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজিব, আবদুর রব ফাউন্ডেশনের সদস্য সচিব জাহেদুর রব জাহেদ রানা, সাংবাদিক জামাল আখন্দ, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন ও ঝরনা আক্তার।

Model Hospital

একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, হেমন্ত ছিলো রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সবচেয়ে প্রিয় ঋতু। তাঁর শ্রেষ্ঠ কবিতাগুলোর মধ্যে ঘুরেফিরে ঋতু হেমন্তের রূপচিত্র বারবার উঠে এসেছে।

হেমন্তকালের শিশিরের স্নিগ্ধতার মতো আকর্ষণীয় দৃশ্য অন্য ঋতুতে সচরাচর দেখা যায় না।
তিনি আরও বলেন, ‘সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/ কোন পাথারের ওপার থেকে/ আনলো ডেকে হেমন্তকে।’ ঋতু হেমন্তের পরিচয় এভাবেই তুলে ধরেছিলেন কবি সুফিয়া কামাল।

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, শীতের পূর্ববাশ নিয়ে হেমন্ত আসে। খেজুরের রস ও পিঠাপুলির আয়োজন মূলত হেমন্ত থেকেই শুরু হয়। এক সময় গ্রামবাংলার মানুষের প্রাণের ঋতু ছিলো হেমন্ত। কেননা, ধানকাটার হিড়িক পড়তো এই ঋতুতে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে রুটি এবং চীনা হাঁসের মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital