বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের নবাগত পুলিশ সুপারের ফরিদগঞ্জ থানায় আকস্মিক পরিদর্শন

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৪ পিএম
চাঁদপুরের নবাগত পুলিশ সুপারের ফরিদগঞ্জ থানায় আকস্মিক পরিদর্শন
চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. রবিউল হাসান আকস্মিকভাবে ফরিদগঞ্জ থানায় পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে তিনি থানায় পৌঁছে থানার বিভিন্ন শাখা, ডিউটি ব্যবস্থাপনা, তদন্ত কার্যক্রম এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামে গত ২৩ নভেম্বর গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনার স্থানও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তিনি দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত জনসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে অপরাধ দমন, মামলা নিষ্পত্তির মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাস দমনে আরও কঠোর তৎপরতা অব্যাহত রাখতে নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital