বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সকল মানুষের কল্যানের জন্য ইনসাফের প্রতিক দাঁড়ীপাল্লার বিজয় অপরিহার্য : শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম
সকল মানুষের কল্যানের জন্য ইনসাফের প্রতিক দাঁড়ীপাল্লার বিজয় অপরিহার্য : শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার শামাহমুদপুর ইউনিয়নের ভরঙ্গারচর এলাকায় গনসংযোগ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেছেন, জনগন সকল দলের শাসন আমল দেখেছে কিন্তু ও ন্যায় বিচার কেহ প্রতিষ্ঠা করতে পারে নাই।

আইনের শাসন ও ন্যায় বিচার জামায়াতে ইসলামীর মাধ্যমে  সম্ভব। জনগনের ভোটে নির্বাচিত হয়ে জামায়াতে ইসলামী সরকার গঠন করে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার করে জনগনের সকল অধিকার নিশ্চিত করবে।

এডভোকেট মোঃ শাহজাহান মিয়া ০২নভেম্বর মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার শামাহমুদপুর ইউনিয়নের ভরঙ্গারচর এলাকায় গনসংযোগ ও পথসভায় কালে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী,  শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital